আজকে খুব পার্সোনাল একটা অভিজ্ঞতা দিয়ে শুরু করি। কয়েকদিন আগে আমি অনলাইনে একটা টি-শার্ট কিনতে গিয়েছিলাম। ব্র্যান্ডটা বেশ পপুলার। তাদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম একটা টি-শার্টের প্রায় ১৫টা কালার ভ্যারিয়েশন!
আমি প্রায় ২০ মিনিট ধরে স্ক্রল করলাম। লালটা দেখি, তারপর মনে হয় নেভি ব্লু-টা কি বেশি ভালো? আবার মনে হলো ছাই রঙটা তো বেশ ইউনিক। ফলাফল কী হলো জানেন? আমি একটাও না কিনে ওয়েবসাইট থেকে বেরিয়ে এলাম।
একজন মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি নিজের বিহেভিয়র নিজেই অ্যানালাইসিস করলাম। আমি পড়ে গিয়েছিলাম ‘The Paradox of Choice’-এর ফাঁদে। আর এই একই ফাঁদে আপনি আপনার কাস্টমারদের প্রতিদিন ফেলছেন না তো?

অতিরিক্ত অপশন কীভাবে আপনার সেলস গিলে খাচ্ছে, তা নিয়ে আমার বিস্তারিত মাস্টারক্লাসটি দেখুন: 🎥 The Paradox of Choice
১. ‘More’ মানেই কি ‘Better’?
আমরা উদ্যোক্তারা ভাবি— “আমার কাছে যত বেশি অপশন থাকবে, কাস্টমার তত ইমপ্রেসড হবে।” কিন্তু সাইকোলজি বলছে উল্টো কথা। আপনি যখন কাস্টমারকে অনেকগুলো চয়েস দেন, আপনি আসলে তাদের মস্তিষ্কে ‘Cognitive Load’ বাড়িয়ে দিচ্ছেন।
মার্কেটিংয়ে একটি ল’ আছে যার নাম ‘Hick’s Law’। এটি বলে—চয়েস যত বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার সময় তত গাণিতিক হারে বাড়বে।
কাস্টমার যখন সিদ্ধান্ত নিতে হিমশিম খায়, সে তখন ‘Analysis Paralysis’-এ ভোগে। মানে হলো—এত বেশি অ্যানালাইসিস করে যে শেষ পর্যন্ত কোনো অ্যাকশন বা কেনাকাটা সে করে না।
২. জ্যাম স্টাডির সেই বিখ্যাত শিক্ষা
কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, ২৪টি অপশনের চেয়ে মাত্র ৬টি অপশন রাখা হলে কেনাকাটার হার ১০ গুণ বেড়ে যায়! হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন—১০ গুণ। কারণ কম অপশন মানে দ্রুত সিদ্ধান্ত এবং দ্রুত সিদ্ধান্ত মানে বেশি সেলস। আমরা আমাদের এজেন্সি Unique Owls-এ যখন ক্লায়েন্টদের ল্যান্ডিং পেজ ডিজাইন করি, আমরা সবসময় চেষ্টা করি অপ্রয়োজনীয় চয়েস কমিয়ে আনতে। কারণ আমরা জানি— Confused customers never buy.
৩. Buyer’s Remorse: কেনার পরের অতৃপ্তি
বেশি অপশন থাকলে কাস্টমার যদি কিছু কিনেও ফেলে, সে পুরোপুরি খুশি হতে পারে না। তার মনের এক কোণায় সবসময় ভয় থাকে— “অন্য কালারটা বোধহয় বেশি ভালো ছিল।”
একজন স্মার্ট বিজনেসম্যান হিসেবে আপনার কাজ শুধু সেল করা নয়, কাস্টমারকে একটি ‘Satisfying Experience’ দেওয়া। কম অপশন মানে দ্রুত সিদ্ধান্ত এবং বেশি সন্তুষ্টি।
আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে আপনি কি প্রস্তুত?
আমি জানি, নিজের ইনভেন্টরি থেকে অপশন কমিয়ে আনা বা একটি সঠিক সেলস রোডম্যাপ তৈরি করা অনেক সময় কঠিন মনে হতে পারে। ২০ ২৬ সালের এই হাই-কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।
🚀 আপনার বিজনেসকে next level-এ scale করতে চান?
আপনি কি চান আপনার বিজনেসের গ্রোথের জন্য আমার ৭ বছরের proven Marketing & Sales experience কাজে লাগিয়ে একটি fully customized Growth Roadmap তৈরি করার সুযোগ নিতে?
নিচের লিঙ্ক থেকে আপনার FREE 1:1 Strategy Call সিকিউর করুন এবং ডিসকভার করুন—আপনার বিজনেসের জন্য fastest growth path কোনটি। আপনার growth transformation শুরু হোক আজ থেকেই!
🔗 আপনার ফ্রি স্লট বুক করুন এখানে:

